editor

প্রকাশিত: 1:38 PM, November 12, 2023

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. আহমদ আল কবির নির্বাচিত

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. আহমদ আল কবির নির্বাচিত

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্বাচন গত ১১ নভেম্বর শনিবার ঢাকাস্থ ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউটের হলরুমে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শিক্ষাবীদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির ২৫৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তার হোসেন ১৩ ভোট পেয়েছেন।

সেলিম আহমদ ২৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হাবিবুর রহমান ১৫ ভোট পেয়েছেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাররা ভোট প্রদান করেন। সফল শান্তিপূর্ণ, সুন্দর ও সোহার্দ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনার, পিজাইটিং অফিসার সহ সকল দায়িত্বশীলদের ধন্যবাদ জানান।

নির্বাচিত হওয়ার পর সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সর্বস্তরের ভোটারদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন বলেই মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ।

বিভাগ উন্নয়ন পরিষদের মাধ্যমে অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। আগামীতে সকালের সহযোগিতার মাধ্যমে পরিষদের কার্যক্রম আরো গতিশীল করব। তিনি বলেন, বিভাগ উন্নয়ন পরিষদ, জালালাবাদ এসোসিয়েশন সহ সামাজিক সংগঠনগুলো সমন্বয়ভাবে এক যুগে কাজ করে সিলেটের যুব সমাজকে কর্মবান্ধব করে গড়ে তুলে দেশের কল্যাণে নিয়োজিত ও উদ্বুদ্ধ করতে হবে। তবেই যুব সমাজ আগামীর নেতৃত্ব দিবে।

রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, এনজিও সংস্থা সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম আহমদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের আজীবন কেন্দ্রীয় সদস্য কবি ও লেখক অধ্যাপক দেওয়ান এ.এইচ মাহমুদ রাজা চৌধুরী, কেন্দ্রীয় আজীবন সদস্য মীর মোশাররফ হোসেন, এম জাকির হোসেন মুকুল, সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শাহীন আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভাগ উন্নয়ন পরিষদের কার্যক্রম আরো তরান্বিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন