editor
প্রকাশিত: 6:18 PM, November 12, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের ভারতে রেল দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পুরী- নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। ওভারহেডের তার ছিড়ে যাওয়ায় ইমার্জেন্সি ব্রেক কষেন চালক। তাতেই তীব্র ঝাঁকুনিতে ওই ট্রেনের ২ যাত্রীর মৃত্যু হয়েছে।
পূর্ব- মধ্য রেলওয়ে সূত্রে প্রকাশ, শনিবার (১১ নভেম্বর ) দুপুর ১২ টায় ভারতের ঝাড়খন্ডের কোডার্মা জেলায় দুর্ঘটনাটি ঘটে। গোমোহ ও কোডার্মা রেলস্টেশনে মাঝে আচমকাই ছিড়ে যায় ওভারহেড ইলেকট্রিক তার। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই ট্রেনের চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন। সেইসময় ট্রেনটির গতি ছিল ঘন্টায় ১৩০ কিলোমিটার। ব্রেক কষতেই প্রবল ঝাঁকুনি হয় ট্রেনে। তাতেই সিট থেকে বহুযাত্রী ছিটকে পড়েন। এভাবেই গুরুতর আহত হন ২ যাত্রী। কিছুক্ষণের মধ্যেই তাঁদের মৃত্যু হয়। রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর প্রায় ৪ ঘন্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্ম-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন