editor
প্রকাশিত: 6:22 PM, November 12, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কেন্দ্রীয় সরকারের অসতর্কতার কারণে ১২ দিন ধরে আসামের ধুবড়িতে আটকে রয়েছে বাংলাদেশের ৫ টি জাহাজ। জাহাজগুলিতে অন্তত ২০ জন কর্মী রয়েছেন। তাঁরাও বিপাকে পড়েছেন। ব্রক্ষপুত্রের জল কমে যাওয়ায় জাহাজগুলি এখন দেশে ফিরতে পারছেনা। ফলে বিপুল আর্থিক সমস্যায় ও পড়তে হচ্ছে জাহাজগুলির মালিক সংস্থাকে।
তাঁদের অভিযোগ, ভারত সরকারের অভ্যন্তরীণ নৌপথ কতৃর্পক্ষ তাঁদের আগাম সর্তকবার্তা না দেওয়াতেই সমস্যায় পড়তে হয়েছে। ব্রক্ষপুত্রের জল কবে বাড়বে, কবে তাঁরা দেশে ফিরতে পারবেন তার কোনও নিশ্চিয়তা নেই। বরং ধুবড়ি জেটিতে জাহাজগুলি নোঙর করে রাখায় প্রতিদিন তাঁদের গুনতে হচ্ছে ভাড়া। পণ্যবাহী জাহাজগুলির আয় কিছুই হলেও খরচ বেড়েই চলেছে। আসাম থেকে পাথর ও বোল্ডার নিয়ে যেতে বাংলাদেশ থেকে এসেছিল ৫টি জাহাজ। ৩১ অক্টোবর জাহাজগুলি ধুবড়িতে নোঙর করে। নিয়ম অনুযায়ী ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ থেকে তাঁরা অনুমতি নিয়েই আসামে প্রবেশ করেন। কিন্তু ব্রক্ষপুত্রের জল কম থাকা নিয়ে তাঁদের বিন্দুমাত্র সর্তক তাঁরা করেননি বলে অভিযোগ।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, এ ক্ষেত্রে বিদেশি জলযানকে সতর্ক করাটাই দস্ত্তর। তাই আগাম আভাস না পেয়ে ধুবড়িতে ব্রক্ষপুত্রের কম জলে আটকে রয়েছে জাহাজগুলি। প্রতিটি জাহাজের ৩০০ থেকে ৪০০ মেট্রিকটন পাথর বহনের ক্ষমতা রয়েছে বলে জানা গেছে। এখন তাঁদের প্রতিদিন জাহাজ পিছু দেড় হাজার টাকা করে জেটির ভাড়া দিতে হচ্ছে। শুধু তাই নয়, জাহাজের কর্মীরাও আটকে পড়েছেন। তাঁরা কেউ আন্তর্জাতিক নিয়মের কারণে ধুবড়ি ছেড়ে অন্যত্র যেতেও পারছেন না। জাহাজের কর্মী নরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তাঁদের দুর্দশার কথা। কবে এই দুর্দশা থেকে তাঁরা মুক্তি পাবেন তার কোনও নিশ্চয়তা ও নেই।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন