editor
প্রকাশিত: 11:21 AM, November 13, 2023
মাধবপুর উপজেলার হারিয়া গ্রামের এক নিরিহ ভূমি মালিকের কাছে ৬ লাখ টাকা চাঁদা না পেয়ে মারধরের অভিযোগে মিজান মেম্বার নামে এক ভূমিদস্যুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মিজানের বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামের কিছু লোক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বরজু মিয়ার ছেলে জজ মিয়া ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে নির্মাণাধীন আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রির কাছে পৈতৃক সূত্র পাওয়া ও ক্রয়কৃত ১৫ শতাংশ জমিতে উন্নত জাতের কিছু আমের চারা রোপন করে ফলনের আশায় গাছগুলোর পরিচর্যা করে আসছেন। এ অবস্থায় আন্দিউড়া ইউনিয়নের মেম্বার ও মীরনগর গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের নজর পড়ে এই ভূমির উপর। ছলে বলে কৌশলে এই জায়গা দখলে ব্যর্থ হয়ে জজ মিয়ার কাছে মিজানুর রহমান অপর সহযোগী আজিজুল মিয়াকে নিয়ে গত ৩ নভেম্বর ৬ লাখ টাকা চাদা দাবী করেন।
চাঁদা দিতে অস্বীকার করলে অজ্ঞাত কয়েকজন সহযোগী নিয়ে গত ৫ নভেম্বর হাড়িয়া গ্রামের পুরাতন ব্রীজের কাছে ঢাকা সিলেট সহাসড়কের পুর্বপাশের রাস্তায় জজ মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে মারপিট শুরু করলে আশেপাশের লোকজন এসে জজ মিয়াকে রক্ষা করে। গুরুতর আহত জজ মিয়া ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মিজানুর রহমান, আজিজুল মিয়া ও অজ্ঞাত ২/৩ জন সহযোগীকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন জজ মিয়া। একই ঘটনায় মিজানুর রহমান মেম্বার ও তার সহযোগীদের বিচারের দাবিতে আজ রবিবার (১২ নভেম্বর) হাড়িয়া গ্রামের কিছু লোক মানববন্ধন করেছেন। জজ মিয়ার স্ত্রী ছালেমা বেগম জানান,তার স্বামী এ ঘটনার পর স্ট্রোক করে বর্তমানে শয্যাশায়ী। তারা সুবিচার চান।
এ ব্যাপারে মিজানুর রহমানের বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ করলে আন্দিউড়া বিটের পুলিশ কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম জানান, ‘উক্ত জমিতে ১৪৪ ধারা জারী রয়েছে। চাঁদাবাজির অভিযোগে মামলার বিষয়টি জানা নেই। আমি ছুটিতে রযেছি।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন