editor
প্রকাশিত: 4:20 PM, November 13, 2023
কুলাউড়া প্রতিনিধি :: তৃতীয় বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার সুজন তালুকদার। এর আগে তিনি ২ বার জেলায় ও বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (১৩ নভেম্বর) জেলার মাসিক অপরাধ সভায় অক্টোবর মাসে অধিক হারে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা, মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, প্রসিকিউশন, চোরাই উদ্বার, বিট পুলিশিং কার্যক্রম সহ নানান কাজে ভূমিকা রাখা থানা এলাকায় আইন শৃঙ্খলা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। তিনি এর আগে ফেব্রুয়ারী ও জুন মাসে ও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)জনাব দীপংকর ঘোষ, এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
জেলার শ্রেষ্ঠ এসআই সুজন তালুকদার বলেন, আমি ভাল কাজের পুরস্কার পেয়েছি আমার এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান (পিপিএম বার) স্যার , অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ স্যার ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও তদন্ত ওসি ক্যশৈনু স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুলাউড়া থানার সকল অফিসার ও সদস্যদের সহযোগিতায় গত মাসে সাজা এবং ওয়ারেন্ট মামলা সহ অনেক মামলা নিষ্পত্তি হয়, এছাড়া মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার ছিলো। তিনি আরও বলেন পুলিশ জনগণের বন্ধু, জনগনের খেদমতে কাজ করে আগামীতে আমার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে