editor

প্রকাশিত: 8:42 PM, November 13, 2023

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভায় সীমান্ত এলাকায় ব্যাপক চোরাচালান ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক আলোচনা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় জনপ্রতিনিধি, কমিটির সদস্যরা বলেন, কানাইঘাটের বিভিন্ন সীমান্ত এলাকায় আবারো ব্যাপক ভাবে চোরাচালান কর্মকান্ড বেড়েছে, চোরাকারবারীরা ভারত থেকে প্রতিদিন চিনি, নাসির বিড়ি, শুটকি, মোবাইল সেট, সুপারি, মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল নিয়ে আসছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি ও থানা পুলিশকে আরো কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও সভায় সম্প্রতি শিয়ালাইন বিল (জলমহাল) আধিপত্য বিস্তার নিয়ে চতুল এলাকা ও গাছবাড়ী এলাকার বিভিন্ন গ্রামের লোকজন মুখামুখি অবস্থান নেওয়ায় এ নিয়ে যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য থানা পুলিশের নজরদারী বাড়ানোর উপর গুরুত্বারূপ করা হয়। সেই সাথে সম্প্রতি ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নিয়ে পৌরসভার কাউন্সিলর জমির উদ্দিনকে এক মাদক ব্যবসায়ী কর্তৃক প্রাণ নাশের হুমকি প্রদান এবং পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় ভারতীয় চিনি পরিবহনের সময় দুর্বৃত্তরা কর্তৃক মাঝে মধ্যে চিনি সহ চোরাই পণ্যসামগ্রী ছিনিয়ে নেয়ার মতো ঘটনা ঘটছে। এছাড়াও রাস্তা-ঘাট থেকে টাকা-পয়সা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়া সহ ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভারতীয় চিনির বস্তা লুট, সিদকে চুরি বৃদ্ধি এবং মাদকদ্রব্যে বেঁচা-কেনা সহ আসক্তির সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অনেকে আলোচনা করেন।

সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম তার ইউনিয়নে মাদক ও ইয়াবা ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করে এলাকায় মাদকের আগ্রাসন বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পুলিশের মধ্যে কোন সমন্বয় নেই। তার ইউনিয়নে বিট পুলিশিং এর সভা হচ্ছে না।

সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কানাইঘাটে যাতে করে কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত না হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান করা হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান বরেন, বিগত মাসে থানায় বিভিন্ন অপরাধে নিয়মিত ২৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বিরোধী দলের হরতাল ও অবরোধের কারনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ব্যাপক তৎপর থাকায় কিছু বিচ্ছিহ্ন ঘটনা ঘটেছে এবং এসব অপরাধের সাথে জড়িতদের অনেককে আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির পাশাপাশি পুলিশ সক্রীয় রয়েছে বলে জানান।

চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় সুরইঘাট ও সোনারখেওড় বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি হিমশিম খাচ্ছে। সীমান্ত এলাকাগুলো দুর্গম হওয়ার কারনে বিজিবি স্বাভাবিক কার্যক্রম করতে পারছে না। যার কারনে চোরাকারবারীরা বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে চিনি, মাদক সহ নানা প্রকার মালামাল নিয়ে আসলেও বিজিবি সব-সময় চিনি, মাদক, পাতার বিড়ি, চা-পাতা আটক করে যাচ্ছে।

আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ও থানা-পুলিশকে আরো কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন এবং এসব অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল ও সচেতন মহল প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান করেন। সেই সাথে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কানাইঘাটের সুন্দর পরিবেশ কেউ বিনষ্ট করতে না পারে এজন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, ৯টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন