editor
প্রকাশিত: 4:28 PM, November 14, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: দোকানে আগুন, পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। তার মধ্যে একজনের বয়স ৫ বছর। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ নভেম্বর )রাতে ভারতের ঝাড়খন্ডের ধানবাদের কেন্দুয়া মার্কেটে। সেখানকার একটি দোকানে আচমকা আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে ওপর তলায় থাকা বাড়িতে ও। জানা যায়, দোকানের ওপর তলায় থাকতেন ওই দোকানেরই মালিক। দোকানি সুভাষ গুপ্তর মা উমা গুপ্ত (৭০), বোন (২৩) এবং ৫ বছরের মেয়ে মৌলির মৃত্যু হয়েছে।
সুভাষ গুপ্ত, তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবা এবং ২ বছরের ছেলে অগ্নিকান্ডে আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা যাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। তাঁদের কেউ কেউ আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, ভয়াবহ অগ্নিকান্ডে আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদের চিকিৎসার জন্য শহিদ নির্মল মাহোতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের আধিকারিক জানিয়েছেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল সরু রাস্তার ভেতর হওয়ার জন্য দমকলের বড় ইঞ্জিন পৌঁছতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন