editor
প্রকাশিত: 6:10 PM, November 14, 2023
“আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, “কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে কর অঞ্চল সিলেটের উদ্যোগে “কর তথ্যা সেবা মাস” চালু হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস অনুষ্ঠিত হয়। আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবায় মোট রিটার্ন ৩৫৯ এবং ১৭৩ ধারায় মোট ১৬ লক্ষ ৬ হাজার একশত সাতাইশ টাকা কর আদায় করা হয় এবং ৫০০ এর অধিক করদাতা সেবা পেয়েছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: কবির হোসেন। এসময় তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন হয়। তাই সবাইকে কর দিতে হবে। আমরা সবাই যদি সঠিক মতো কর প্রদান করি তাহলে দেশ আরো এগিয়ে যাবে। কর প্রদানে সবাইকে সচেতন হতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, হিসাব ও অর্থ বিভাগের পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, মো: নাজমুল হোসেইন, কর অঞ্চল সিলেটের সহকারী কর কমিশনার মো: মিজানুর রহমান, কর পরিদর্শক রুহুল আমিন, আশরাফুল ইসলাম, সঞ্চয় সরকার, উচ্চমান সহকারী আব্দুল কাদির, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মুদ্রাস নাসির আহমেদ, নোটিশ সার্ভার আবুল কালাম, নিরাপত্তা প্রহরী মো: ময়না মিয়া প্রমুখ।
কর তথ্যসেবা মাস উপলক্ষে সেবাসমূহের মধ্যে রয়েছে-রিটার্ন পূরণে পরামর্শ প্রদান, তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান, টিআইএন রেজিষ্ট্রেশন ও ই-রিটার্ন সেবা, ই-পেমেন্ট (এ-চালান) ব্যবস্থা, ব্যাংকির সার্ভিস প্রদান।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনের তত্ত্বাবধায়নে আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস চলছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন