editor

প্রকাশিত: 8:28 PM, November 14, 2023

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু’র নেতৃত্বে কুলাউড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু’র নেতৃত্বে কুলাউড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু’র নেতৃত্বে কুলাউড়া উছলাপাড়া থেকে শুরু হওয়া শান্তি সমাবেশের র‌্যালীটি পুরো শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশে^র মাঝে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশ ব্যাপী যে উন্নয়ন চলমান রয়েছে সেই উন্নয়ন জনগণ চায়। কোনো ধরনের হরতাল ও অবরোধ জনগণ চায় না। জনগণ এখন উন্নয়নমুখী। প্রধানমন্ত্রী আমাকে প্রটোকল অফিসারের দায়িত্ব পাওয়ার পর থেকে কুলাউড়ায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সামগ্রিক উন্নয়নের জন্য প্রায় হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদন হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।

এসময় তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেলে নির্বাচনে অংশগ্রহণ করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুলাউড়ায় নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করবো এজন্য তৃণমূল নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বক্স, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদসহ উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও চা-বাগানের নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে