editor
প্রকাশিত: 8:48 PM, November 14, 2023

প্রতীকী ছবি
মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে দেওয়ায় ছোটনি বেগম (১৯) নামে এক যুবতী বিষ জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলাম এর স্ত্রী ও তাজুল ইসলাম এর কন্যা।
পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ মাস আগে তাঁর পিতা মাতা তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলাম এর নিকট তাকে বিয়ে দেয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাত ঘটিকায় ছোটনি বেগম তার স্বামীর বসতঘরে বিষ জাতীয় ট্যাবলেট (কেরির বরি যাহা চালের পোকা নিধনে ব্যবহৃত কীটনাশক) সেবন করে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে আশেপাশে লোকজনদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন