editor
প্রকাশিত: 10:03 PM, November 14, 2023
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং দু’ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৪ ই নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান ও সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (গঙ্গনগর) গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া(৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রামামাণ আদালতকে মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন