editor
প্রকাশিত: 4:02 PM, November 15, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ দুর্ঘটনা ভারতের জম্মু ও কাশ্মীরে। হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল একটি যাত্রীবাহী বাস। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৬ জন যাত্রীর। আহত ১৯ জন।
সূত্রে প্রকাশ, বুধবার (১৫ নভেম্বর ) সকালে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে ডোডা জেলার আসার অঞ্চলের কাছে। সেখানে কিশতওয়ার থেকে জম্মুগামী ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই বিষয়ে জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উলটে গিয়ে পড়ে ৩০০ ফুট গভীর একটি খাদে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছায়। এই ঘটনায় কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। আহত ১৯ জন।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। দুর্ঘটনা কবলিতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, “ডোডার এই বাস দুর্ঘটনায় আমরা মর্মাহত। সকলের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। জেলাপ্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করবে।”
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন