editor
প্রকাশিত: 8:52 PM, November 15, 2023
ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জের বিশ^ মানবধর্ম বিকাশ পরিষদ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিলেটের ৫ জন গুণীব্যক্তি ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভ করায় তাদের সম্মানে গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৫ নভেম্বর বুধবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ফটো সাংবাদিক আব্দুল খালিক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী ডাঃ বিষু চন্দ্র দেবনাথ, সংগীতে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী এ.কে.এম কামারুজ্জামান মাসুম, সমাজ সেবায় অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী ডাঃ শুধাংশু শেখর নাথ, প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, সাহিত্য ক্ষেত্রে অবদান রাখায় ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক লাভকারী নাদিয়া সুলতানা শিমু।
সংবর্ধনা অনুষ্ঠানে সমাজসেবী জেসমিন আক্তার লিলি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণীব্যক্তিদেরকে সম্মান করলে সমাজে গুণীজনের জন্ম হয়। ভাল কাজের স্বীকৃতি লাভ করলে, কাজ করার আগ্রহ আরো বৃদ্ধি পায়। এতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। বক্তারা বলেন, করিমগঞ্জের বিশ^ মানবধর্ম বিকাশ পরিষদ সিলেটের ৫ জন গুণীব্যক্তিকে ড. ভূপেন হাজরিকা স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করায় বাংলাদেশ ও করিমগঞ্জের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করেছে। বক্তারা বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানিয়ে সেবামূলক কাজ সহ দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন