editor
প্রকাশিত: 10:10 PM, November 15, 2023
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে হবিগঞ্জের মাধবপুরে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। তিনি নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে হর্ষধ্বনি দেন। এরপর উপজেলা আওয়ামীলীগের অস্হায়ী কার্যালয় থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টির অস্হায়ী কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ মো. সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, আওয়ামী লীগ নেতা মো. আপন মিয়া, আওয়ামী লীগ নেতা হেলাল মিয়া, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজাল চৌধুরী, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, যুবলীগ নেতা রাখেশ দাস, নাহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ মো. শাহিন উদ্দিন, যুগ্ম সম্পাদক তানভীর মোল্লা, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন, আন্দিউড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম পাঠান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন