editor

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

মৌলভীবাজারে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাইলেন বাবা-মা

মৌলভীবাজারে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাইলেন বাবা-মা

3

মৌলভীবাজার প্রতিনিধি

3

৩৭ দিনের শিশু ও ৫ বছরের এক ছেলে রেখে যাওয়া ফারহানা আক্তারকে যৌতুকের কারণে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে স্বামী রুমেল আহমদ ও তার পরিবারের লোকেরা। এ অভিযোগ করে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন অসহায় এক বাবা।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর (লামুয়া) গ্রামের মৃত আজব উদ্দিনের পুত্র সঞ্জব আলী ১৫ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

8

সঞ্জব আলী তার লিখিত বক্তব্যে জানান, তিনি কুয়েত ফেরত অসহায় এক পিতা। অনেক আশা ভরসা নিয়ে ফার্নিচারসহ অনেক মালামাল দিয়ে ইসলামী শরীয়াহ মোতাবেক তার মেয়ে ফারহানা আক্তারকে(২৫) মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া গ্রামের হোসাইন আহমদের পুত্র রুমেল আহমদের কাছে গত ১৩ নভেম্বর ২০১৪ ইং বিয়ে দেন। শুরুতে সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবীতে স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগম, ননদ সীমা বেগমসহ পরিবারের সদস্যরা নির্যাতন শুরু করে। মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি রুমেল আহমদকে ৪ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ১ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে রুমেল আহমদ ব্যবসা করার জন্য তার কাছে আরো ৭ লক্ষ টাকা দাবী করে। তিনি অপারগতা প্রকাশ করলে ফারহানার ওপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়েছে ফারহানা। স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে এ বিষয়ে অবগত আছেন। খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজা মিয়ার বাড়ীতে একবার ও সাবেক সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাড়ীতে সৈয়দ মোশতাক আলীর নেতৃতে দুইবার সালিশী বৈঠকে ঘটনার নিস্পত্তি হয় ও মেয়েকে শ্বশুর বাড়ীতে ফেরত পাঠানো হয়। গত ৭ সেপ্টেম্বর ২০২০ইং রাতে ফারহানা মোবাইল ফোনে তার মাকে বলে স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারধর করছে। পরদিন তিনি মেয়ের শ্বশুর বাড়ী গেলে তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ী থেকে বের করে দেয়া হয়। মেয়ের সাথে দেখা করতে দেয়া হয়নি। ১০ সেপ্টেম্বর ২০২০ইং মোবাইল ফোনের মাধ্যমে তাকে খবর দেয়া হয় মেয়ে মারা গেছে। তিনি আত্মীয়স্বজনসহ মেয়ের বাড়ীতে গেলে বসতঘরের সামনের কক্ষে মেয়ের লাশ দেখতে পান। মেয়ের এক কানে দুল আছে অপর কানে দুল নেই ও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। মেয়ের শ্বশুর হোসাইন আহমদ মামলা না করার জন্য তাকে হুমকি দেন।

2

তিনি ১১ সেপ্টেম্বর ২০২০ইং স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগম, ননদ সীমা বেগমসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় মডেল থানায় ১২/২১৫ মামলা দায়ের করেন। পুলিশ স্বামী রুমেল আহমদ, শ্বশুর হোসাইন আহমদ, শ্বাশুরী জেসমিন বেগমকে গ্রেফতার করলেও অজ্ঞাত কারণে ননদ সীমা বেগমকে(২২) গ্রেফতার করেনি। গ্রেফতারকৃত রুমেল আহমদ এখনো জেল হাজতে আছে। ৩৭ দিনের শিশু ও ৫ বছরের এক ছেলে রেখে যাওয়া ফারহানা আক্তারকে যৌতুকের কারণে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে রুমেল আহমদ ও তার পরিবারের সদস্যরা। তারা অবৈধভাবে পোষ্টমর্টেমের রিপোর্ট তাদের অনুকুলে নেয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

সঞ্জব আলী মেয়ে ফারহানা আক্তার হত্যার সুষ্ঠু বিচার ও মামলার অন্যতম আসামী ননদ সীমা বেগমকে গ্রেফতারের জোর দাবী জানান। মেয়ে হত্যার বিচার চাওয়ার কারণে তাকে মেয়ের শ্বশুর বাড়ীর পক্ষ থেকে প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

1

এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জেলা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে ফারহানা আক্তারের মা রহিমা বেগম ও সালিশ বিচারে উপস্থিত সৈয়দ মুশতাক আলী তাদের বক্তব্যে ফারহানা আক্তার হত্যার সুষ্ঠু বিচার দাবী করেন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

4 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
4