editor
প্রকাশিত: 4:47 PM, November 16, 2023
রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর ডিস্ট্রিক গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফবিএমডি বলেছেন, মানুষের কল্যাণে রোটারী ক্লাব গুলো কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যান সাধনে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ একদিন বিশালতায় পরিণত হয়। আন্তর্জাতিক মানের এ সকল সংগঠনগুলো দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। আমাদের উচিত তাদেরকে উৎসাহ প্রদান করা। তবেই আমরা সমাজের দারিদ্রতা রোধকল্পে ভূমিকা রাখতে পারবো।
তিনি মঙ্গলবার সকালে নগরীর শাহজালাল উপশহরের সোনারপাড়াস্থ ভিক্টোরিয়া হসপিটালে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন্দ গ্রামের অসহায় দরিদ্র ছকিনা বিবিকে ঘর নির্মাণ বাবদ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এএসএমজি কিবরিয়া আরএফএসএম এর পরিচালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী এরিয়া এডভাইজার রোটারিয়ান হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান একেএম শামসুল হক দিপু, ডেপুটি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান আতিকুর রাজা চৌধুরী পিএইচএফএমসি, ভিক্টোরিয়া হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হানিফ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি রোটারিয়ান দেলোওয়ার হোসেন চুন্নু, পিপি রোটারিয়ান অধ্যক্ষ সাখাওয়াত হোসেন আজাদ পিএইচএফ, পিপি রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ, আইপিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, পিপি রোটারিয়ান বিধুভূষণ চক্রবর্তী এমপিএইচএফ, পিপি এডভোকেট মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী পিএইচএফ, রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান ফারুক আহমদ আরএফএসএম, রোটারিয়ান আনোয়ার হোসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন