editor
প্রকাশিত: 5:59 PM, November 16, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিকাম এ ব্যারিস্টার এডভোকেট মো. মতিউর রহমান নানু।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জ-৫ আসনের ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ খুব আনন্দের দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা মহান মুজিবের আর্দশ বুকে লালন করে দেশরত্ন শেখ হাসিনার ডাকে ও নেতৃত্বে বিকাম এ ব্যারিস্টার এডভোকেট মো. মতিউর রহমান নানু হাই স্কুল জীবনে ছাত্রলীগের মিছিলে যুক্ত হন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। ছাতক-দোয়ারাবাজারের জনগণ তাকে ভালবেসে বলে তিনি “মাটি ও মানুষের নেতা” নামে পরিচিত। বিকাম এ ব্যারিস্টার এডভোকেট মো. মতিউর রহমান নানু সৎ রাজনীতিবিদ হিসেবে সকল মহলে পরিচিত।
বিকাম এ ব্যারিস্টার এডভোকেট মো. মতিউর রহমান নানু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন