editor
প্রকাশিত: 11:31 AM, November 18, 2023
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন কাটাগাং নামক স্থানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো একজন।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেট সদরের খাদিমপাড়া ৩ নম্বর রোড এলাকার মরহুম হযরত আলীর ছেলে বাদশা মিয়া (৬০) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৫০)।
তারা উভয়ই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আহত সিএনজি অটোরিকশাচালক একই এলাকার তাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাসের (সিলেট-ব ১১-০৬৫৫) সাথে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১২-৯৫৮০) মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় স্থানীয়রা আহত অটোরিকশাচালক ও যাত্রীদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত রোকেয়ার স্বামী বাদশা মিয়াকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার (ইনচার্জ) জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাইওয়ে পুলিশ দুটি গাড়ি জব্দ করে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন