editor
প্রকাশিত: 11:35 AM, November 18, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ের বিয়ের অনুষ্ঠানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে জরিমানা আদায় করা হয়েছে।
ঘটনাটি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে। প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক কিশোরী মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে চলছিল উৎসবের আমেজ। বরপক্ষও চলে এসেছিল।
ঠিক সেই মুহূর্তে উৎসবে ছন্দপতন। হানা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বিয়ের আয়োজন পণ্ডসহ জরিমানা করা হয় উভয়পক্ষকে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের বিষয়টি শুনে সেখানে হাজির হয়ে মেয়ের মা তাহমিনা বেগম কে ৭ হাজার ছেলের বাবা শাহীন আলমকে ৫ হাজার টাকা ও বিয়ে পণ্ডসহ বাল্যবিবাহ নিরোধ আইনে জরিমানা আদায় করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
তিনি আরো বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে