editor
প্রকাশিত: 11:39 AM, November 18, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরাখন্ডে ফের পথদুর্ঘটনা। নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি পিক আপ ভ্যান এই ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার (১৭ নভেম্বর ) সকাল ৮ টায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে প্রকাশ, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চেদাখানমিদার সড়ক ধরে পাটলোট থেকে আমজাদ গ্রামের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি বাইককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় সেটি।
পুলিশ সুপার প্রহ্লাদ নারায়ণ মিনা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। গুরুতর আহত অবস্থায় ২জনকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের ও। আহত ৩ জন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামী। এর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন