editor
প্রকাশিত: 12:02 PM, November 18, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ইজরায়েল-হামাস দ্বন্দ্বে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা করলেন। হিংসা থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে, সেই বার্তা ও দেন তিনি।
প্রসঙ্গত, ইজরায়েলের উপর হামাসের হামলার তীব্র প্রতিবাদ করেছিলেন মোদি। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনে ত্রাণ ও পাঠানো হয়েছিল ভারতের তরফে। গ্লোবাল সাউথ সামিটে বক্তৃতা দেওয়ার সময়ে ইজরায়েল- হামাস দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার কড়া নিন্দা করেছি। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা ও দেওয়া হয়েছে। তবে হামাস ও ইজরায়েলের দ্বন্দ্বে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে তাকে ধিক্কার জানাই।” যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের প্রসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই বিশাল পরিমাণ ত্রাণ পাঠানো হয় প্যালেস্টাইনে। সেই প্রসঙ্গ ও উঠে আসে মোদির বক্তৃতায়।
প্রধানমন্ত্রীর মতে, গোটা বিশ্বে সংঘাতের আবহে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে। একত্রিত হয়ে গোটা বিশ্বের উন্নতির চেষ্টা করতে হবে।
প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় এলাকায় অবস্থিত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগী নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে হানাহানির মধ্যে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হওয়ার বার্তা মোদির।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন