editor

প্রকাশিত: 2:06 PM, November 18, 2023

বিশ্বনাথের সবজি চাষীদের মাথায় হাত: বৃষ্টিতে শত-শত হেক্টর জমির সবজি নষ্ট

বিশ্বনাথের সবজি চাষীদের মাথায় হাত: বৃষ্টিতে শত-শত হেক্টর জমির সবজি নষ্ট

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাবে বিশ্বনাথ উপজেলার সবজি চাষীদের মাথায় হাত পড়েছে। বৃষ্টির পানি জমে কয়েক শত হেক্টর আবাদি সবজির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে অবিরাম বৃষ্টিতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চি ইউনিয়ন, অলংকারি ও রামপাশা-ইউনিয়ন সহ সবকটি ইউনিয়নের আবাদি সবজির বাগানগুলোতে বৃষ্টির পানি জমে এসব ফসল ক্ষতিগ্রস্ত হয়। সার, বীজ, শ্রম ও পূঁজি খুইয়েছেন হাজার হাজার চাষি। বৃষ্টি থামলেও ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষক তাতে কোন সন্দেহ নেই।

আগাম সবজি লাল শাক, লাই শাক, মুলা, লাউ, মিষ্টি কুমড়া, আলু, টমেটো, সরিষা সহ সব ধরনের সবজীর পাশাপাশি বীজতলা ও ক্ষতি তালিকায় রয়েছে। সবজি চাষে বিখ্যাত উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের একাধিক কৃষকদের মাঠে পানি নিষ্কাসনের কাজে দিনব্যাপী ব্যাস্ত থাকতে দেখা গেছে। আজ বৃষ্টি থামার পর চিন্তিত সময় পার করছেন কৃষকেরা। মাঠ শুকানোর পর সার, বীজ ও পুঁজির পুনরায় সংস্থাপন কি আর নতুন করে করা যাবে সেই হিসেব কষছেন অনেকেই। খাজাঞ্চি ইউনিয়নের আলু ও টমেটো চাষী বারিক মিয়া জানিয়েছেন ইতিমধ্যে তিনি ৬ বিঘা জমিতে আলুবীজ ও দেড় বিঘায় টমেটো বপন করেন। খরচ হয়েছে প্রায় দুই লক্ষ টাকার উপরে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। নতুন করে ঘুরে দাড়ানো তাঁর পক্ষে আর সম্ভব নয়। নুরুজ আলী নামের আরেক কৃষকের আলু, বাঁধাকপি ও ফুলকপি সহ প্রায় আড়াই বিঘা জমি চারা ও আলুবীজ নষ্ট হয়েছে বলে জানান। যার ক্ষতির পরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকার মত।

এবারের চলমান রবি মৌসুমে ৩৭১৭ হেক্টর জমিতে সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা জুড়ে সবজি বপন করা হয়েছে ১২৫০ হেক্টর জমিতে এবং বাকি বপন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।

ইতিমধ্যে উপজেলার ২২০০ জন কৃষকের মাঝে সরিষা (১৮০০ জন), গম, ভূট্টা, সূর্যমুখী, মুগ, মসূর ও চীনাবাদাম ফসলের বীজ ও সার (১ বিঘা জমির জন্য) কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া ৩২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ চলমান রয়েছে।

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় জানিয়েছেন আাবদকৃত সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে সবজি চাষীরা পুনরায় চাষে মনযোগী হবেন এবং সময়মত কাংখিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়