editor
প্রকাশিত: 2:43 PM, November 18, 2023
শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) মাধবপুর উপজেলার ২৫টি কিন্ডারগার্টেন স্কুলের ৮শত ৩৭ জন শিক্ষার্থীদের নিয়ে মাধবপুর প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১৯ সালে প্রতিষ্ঠার শুরু থেকে মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ।
বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। এতে উপজেলার বিভিন্ন কেজি স্কুলের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া।
পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন অত্র সমিতির সভাপতি মোঃ আলী আকবর এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আওয়ামী লীগ নেতা মো. নাসির খাঁন, মো. মাজাহারুল ইসলাম, মো. আলাউদ্দিন, সাংবাদিক শেখ মো. শাহিন উদ্দিন, কিন্ডারগার্টেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, মো. মিসির আলী, সোহেল মোল্লাসহ মাধবপুর কিন্ডারগার্টেন সমিতির নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন