editor
প্রকাশিত: 5:23 PM, November 18, 2023
এম সি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষাবিদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের মডেলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এম সি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী ফৌজিয়া আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী। সভায় বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, সিলেটের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা মানব জাতির কল্যানে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র শিক্ষাবর্ষ ভিত্তিক যোগাযোগ থাকলেও বিভাগ ভিত্তিক যোগাযোগ গড়ে না উঠায় সম্মিলিত কোন উদ্দ্যোগ বা কর্মসূচী ইতিপূর্বে অনুষ্ঠিত হয়নি। এম সি কলেজের পদার্থবজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মহম্মদ আলাউদ্দিন খান এর মূল্যবান উদ্দ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে এবং বিভাগের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় পদার্থবজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আজ পদার্থবজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করছেন তা পারস্পরিক বন্ধন, বিভাগের সুনাম ও অগ্রযাত্রাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
সভায় সর্বসম্মতিক্রমে পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন মুরারিচাদ কলেজ নামে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনের সূচনা করা হয়। উক্ত সংগঠনে সর্বসম্মতিক্রমে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে কার্যকরি কমিটি গঠন সহ ১৭ সদস্য বিশিষ্ট এডমিন প্যানেল নির্বাচন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন