editor
প্রকাশিত: 10:21 PM, November 18, 2023
দ্রুতবিচার ট্রাইব্যুনাল সিলেটের স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। কারো একার পক্ষে সমাজকে বদলে দেওয়া সম্ভব নয়। প্রবাস থেকে যারা দেশে ফিরে আসেন তাদেরকে সহযোগিতা করা জরুরী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক বেশি সংবেদনশীল। আমরা ভালোবাসা ও আন্তরিকতায় কখনো কার্পণ্য করি না।
তিনি শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট নগরবাসীর উদ্যোগে ফরমার ব্রিটিশ ফরেন (গভ:) এডভাইজার, এডুকেশন বোর্ড অফ স্কটল্যান্ডের ডাইরেক্টর, ইউনাইটেড ন্যাশনের কো-অডিনেটর খাঁনবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আমিনুল ইসলাম দীনেশ এর সভাপতিত্বে এবং কবি ও সাহিত্যিক এডভোকেট আব্দুল মুকিত অপি’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ফরমার ব্রিটিশ ফরেন (গভ:) এডভাইজার, এডুকেশন বোর্ড অফ স্কটল্যান্ডের ডাইরেক্টর, ইউনাইটেড ন্যাশনের কো-অডিনেটর খাঁনবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে খাঁনবাহাদুর ডক্টর মো. আব্দুল মান্নান বলেন, পৃথিবীতে মানবপ্রেমই সকল সুখের মূল। মানুষকে ভালোবেসে পৃথিবী জয় করা যায়। আমি শুধুমাত্র দেশের মানুষের ভালোবাসার জন্য এখানে এসেছি। আমার কোনো উচ্চাভিলাষ নেই।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী মুফতি আব্দুর রহমান চৌধুরী,এডভোকেট মুছলেহ উদ্দিন, রাজনীতিবিদ সোলেমান হোসেন, রাজনীতিবিদ এডভোকেট সয়ফুল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কবির আহমদ বাবর, সাবেক জয়েন্ট সেক্রেটারী এডভোকেট মহসিন আহমদ চৌধুরী দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট মামুনুর রশিদ, রোটারিয়ান দেলওয়ার হোসেন, সমাজসেবী হুমায়ূন কবীর, প্রবাসী রেইমি খানম লাভলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেছার আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন