editor
প্রকাশিত: 10:49 AM, November 19, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: সিলেট সিটি কর্পোরেশন’র দ্বায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপির সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী।
শনিবার (১৮ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রনীর সিলেটস্থ বাসভবনে ড.মোমেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।এসময় মন্ত্রী ও মেয়র সিলেট নগরীর উন্নয়নে কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করেন।
উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীণি সেলিনা মোমেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী হলি চৌধুরী।
উল্লেখ্য- গত ৭ নভেম্বর মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী সিসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেন এসময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন।
২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। নির্বাচনে ভোট পড়েছিলো ৪৬ দশমিক ৭১ শতাংশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন