editor
প্রকাশিত: 11:42 AM, November 19, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের বিহার রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ বহু বছর আগেই। তবুও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে বিহারে। এবার বিহারের সীতামারহি জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হল ৩ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন।
শনিবার (১৮ নভেম্বর) পুলিশ সূত্রে প্রকাশ, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ১ জন। এছাড়া চিকিৎসা চলাকালীন ওই হাসপাতালেই ১ জন মারা যান। মৃত্যুর কারণ জানতে তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে বিষমদ কান্ডের তদন্ত চলাকালীন ওই জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। পুলিশকে না জানিয়ে মৃতদেহ পুড়িয়ে ফেলেছে পরিবার। পুলিশের অনুমান, বিষমদ খেয়েই তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারপর ও বিভিন্ন জেলায় বিষমদ বিক্রিতে রাশ টানা যায়নি। চলতি বছরে এপ্রিল মাসেই বিষমদ খেয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে পূর্ব চাম্পারান জেলায়। গত বছর ডিসেম্বরে বিহারে বিষমদ খেয়েই ৭২ জনের মৃত্যু হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন