editor

প্রকাশিত: 7:40 PM, November 19, 2023

কুলাউড়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তরুণ গেপ্তার

কুলাউড়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তরুণ গেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে (১৯) গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে শাকিব মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে কুলাউড়া পৌর শহরের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাকিবের বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই এলাকায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে গৃহবধূর শ্বশুরবাড়ি কুমিল্লা জেলায়। সম্প্রতি তিনি কুলাউড়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শাকিব গৃহবধূর সহপাঠী। সেই সুবাদে তাঁর স্বামীর সঙ্গে পরিচয় ছিল। ৩ নভেম্বর গৃহবধূর স্বামী তাঁকে বাড়ি নিয়ে যেতে কুলাউড়ায় আসেন। পর দিন ৪ নভেম্বর তুচ্ছ একটি বিষয় নিয়ে তাঁর স্বামীর সঙ্গে স্থানীয় কিছু লোকের ঝামেলা হয়। বিষয়টি মিমাংসার জন্য ওই দিন রাতে গৃহবধূদের বাড়িতে সালিস বসে। সালিসে অন্যান্যের মধ্যে উপজেলার কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা সুন্দর আলী, জয়চন্ডী ইউনিয়নের রায়গ্রামের বাসিন্দা রনধীর ঘোষ ও গৃহবধূর সহপাঠী শাকিব মিয়া উপস্থিত ছিলেন। সালিসের শেষ পর্যায়ে শাকিব গৃহবধূকে আলাদা একটি কক্ষে ডেকে নিয়ে তাঁকে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন।

এছাড়া সুন্দর আলীকে বিয়ের প্রস্তাব দেন। এর পর সুন্দর আলী ও রনধীর ঘোষ ওই কক্ষে ঢোকে গৃহবধূর হাত ও মুখ বেঁধে তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁরা মোবাইলে আপত্তিকর দৃশ্য ধারণ করে রাখেন। চলে যাওয়ার সময় তাঁরা এ বিষয়ে কাউকে কিছু না বলতে তাঁকে শাসান। পরে তিনি স্বজনদের ঘটনাটি জানান।

এ দিকে পর দিন ৫ নভেম্বর সুন্দর ও রনধীর বাড়িতে গিয়ে ধর্ষণের ঘটনার ভিডিও দেখিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে গৃহবধূর মা নগদ ৪০ হাজার টাকাসহ ব্যাংক চেকের দুটি পাতা দেন। ওই দিন শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর ১২ নভেম্বর নির্যাতনের শিকার গৃহবধূ কুলাউড়া থানায় গিয়ে সুন্দর, রনধীর ও শাকিবকে আসামি করে মামলা করেন।

এ দিকে ঘটনার এক সপ্তাহ পর গতকাল রোববার (১৮ নভেম্বর) রাতে মামলা রেকর্ডের তথ্য জানাজানি হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক আজ রোববার (১৯ নভেম্বর) বিকেলে বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া শাকিবকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে