editor
প্রকাশিত: 1:12 PM, November 20, 2023
অবৈধ তফসিল বাতিল ও শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবিতে আজ (২০ নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় নগরীর চৌহাট্রা-কুমারপাড়া রোডের মীরবক্সটুলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল পরবর্তী সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ভোট চোর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য রাষ্ট্র যন্ত্র গুলোকে দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিনত করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। পুলিশকে লাঠিয়াল বাহিনীতে রুপান্তর করে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের নিধন করতে গুম, খুন,মিথ্যা গায়েবী মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতন করছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করে আরেকটি নিশিরাতের ভোট ডাকাতির পায়তারা করছে। অবৈধ তফসিল বাতিল ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে রাজপথের চলমান গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই অচিরেই চুড়ান্ত ফায়সালা হবে এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন