editor
প্রকাশিত: 3:11 PM, November 20, 2023
পাকিস্তানের বেলুচিস্তানের কেচেতে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রোববার কেচ জেলার হোশাব এলাকায় তাদের গাড়ির কাছে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যারা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তারা একটি সরকার সমর্থক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিরা কেচ জেলার বালগাতার এলাকার বাসিন্দা। তারা গাড়িতে করে ভ্রমণে বের হয়েছিলেন। হোশাব এলাকায় পৌঁছালে গাড়ির কাছাকাছি রাস্তার পাশে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে।
মাকরান বিভাগের কমিশনার সাইদ আহমেদ উমরানি টেলিফোনে ডনকে জানান, বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। গাড়িতে থাকা তিনজনই ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তুরবত জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস, যা রাস্তার ধারে লাগানো হয়েছিল। বিস্ফোরণটি চালানোর জন্য রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছিল।
নিহতরা হলেন মোহাম্মদ আদিল, শাহজাহান ও নবী দাদ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র: ডন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন