editor
প্রকাশিত: 6:53 PM, November 20, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ হত্যাকান্ড ভারতের বিহারে। বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকা ও তাঁর পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালাল যুবক। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত ৪ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে, সোমবার (২০ নভেম্বর) সকালে লক্ষীসরাইয়ে। ছটপুজোর পর বাড়ি ফিরছিলেন ওই পরিবারের ৬ সদস্য। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় আশিস চৌধুরী নামের অভিযুক্ত যুবক। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ২ জন। গুরুতর আহত অবস্থায় বাকি ৪ জনকে পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ জনের মধ্যে আশিসের প্রেমিকা লাভলি কুমারী ও আছেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনাটি প্রেম সংক্রান্ত। অভিযুক্ত যুবক লাভলির বাড়ির পাশেই থাকত। বিয়ে করতে চেয়ে ছিল তাঁকে। কিন্তু সেই বিয়েতে পরিবারের মত ছিল না। এই কারণেই চরম পদক্ষেপ নেয় আশিস। ঘটনার পর থেকে সে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন