editor
প্রকাশিত: 4:07 PM, November 21, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সম্পর্কের টানাপোড়েনের জের! লিভ ইন পার্টনারের গোপনাঙ্গ কেটে খুনের চেষ্টা তরুণীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
অভিযুক্তের নাম শম্পা কাঞ্জি ওরফে নীলিমা। ২৪ পরগনার বাসিন্দা সে। বহু বছর আগে অনুপ কাঞ্জি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তার। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপর বাপি মোল্লা ওরফে শাহ আলম নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় নীলিমা। ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার কালি তলার আশুতি থানার অন্তগর্ত চট্টাগ্রাম পঞ্চায়েতের গায়েনের পোলের কাছে ৫ বছর ধরে ভাড়া থাকতে শুরু করে ওই যুগল জানা যায়, সম্প্রতি নীলিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগ, তারপর থেকেই নাকি বাপি নীলিমার কাছে নিয়মিত আসা বন্ধ করে দেয়। তা নিয়ে নীলিমা ও বাপির মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সেই সময় লিভ ইন পার্টনারের গোপনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কোপায় নীলিমা। যুবকের আর্তনাদে ছুটে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশ ও স্থানীয়রা বাপিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নীলিমাকে আটক করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন