editor

প্রকাশিত: 7:28 PM, November 21, 2023

ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণহীন বাজার মূল্যে দিশেহারা বিশ্বনাথের ক্রেতা: নেই বাজার তদারকি

ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণহীন বাজার মূল্যে দিশেহারা বিশ্বনাথের ক্রেতা: নেই বাজার তদারকি

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: বাজার তদারকি নেই। উপজেলা সদরে বছরে এক দু’দিন দায়সারা ভোক্তা ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হলেও মফস্বল এলাকায় এধরণের অভিযান না থাকায় ইচ্ছেমত ভোগ্যপণ্যের দাম নিচ্ছেন দোকানিরা। বিশাল আয়তনের বিশ্বনাথ উপজেলার সাধারণ ক্রেতাদের গলা কাটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, তেলের দোকান থেকে শুরু করে তরিতরকারি, পোল্টি ও মাছের বাজার গুলোতে। দু’একটি দোকান ছাড়া মূল্য তালিকা নেই ৯৮% ভাগ বড় বড় মুদিদোকানে ও। অবাধে বিক্রি হয় মেয়াদ উত্তীর্ণ দ্রব্য। মফস্বল বাজার গুলোতে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। নিয়ম নীতির কোন বালাই নেই দোকানীদের কাছে। ইচ্ছেমত পণ্যের দাম নেন ক্রেতার কাছ থেকে।

উপজেলার বিশ্বনাথ সদর, হাবড়া বাজার, লামাকাজী, প্রীতিগনজ, রাজাগঞ্জ, ষ্টেশন মসজিদ বাজার, মুফতি বাজার, সিংগের কাছ, রামপাশা, বৈরাগী বাজার সহ একাধিক বাজার ঘুরে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়ার এমন অভিযোগ পাওয়া গেছে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনা করলে এমন পরিস্থিতি হত না। দোকান মহাজনদের নিকট ক্রেতারা জিম্মি বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেন। আমিন হুসেইন নামের এক ক্রেতা জানান পেঁয়াজ, তেল, চালের দামের সাথে সরকার নির্ধারিত মূল্যের কোন মিল নেই। যে যেমন পারছে তেমন দাম নিচ্ছে। অসাধু ব্যবসায়ীরা ওজনে ও কারচুপি করেন। মাছ মাংসের দোকানেও একি অবস্থা।

সিরাজ মিয়া নামের আরেক ক্রেতা অভিযোগ করেন- মফস্বল বাজার গুলোতে বছরেও কোন অভিযান চালানো হয় না। যার কারণে অনেক ভোগ্যপণ্য মেয়াদ শেষের পরে দোকানীরা বিক্রি করে থাকেন। আমরা নিরিহ জনগণ ঠকছি প্রতিনিয়ত।

মফস্বল বাজারগুলো ঘুরে দেখা গেছে পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা, সয়াবিন ১৭৫ থেকে ১৮০, পামওয়েল ১৪০ থেকে ১৫৫ টাকা, চিনি ১৫০ টাকা, মসুর ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা। পোল্ট্রি মুরগ ১৬০ থেকে ১৯০ টাকা ও পোল্ট্রি ডিম ৬০ টাকা ও হাঁসের ডিম ৭০ টাকা হালি।

শীতকালীন আগাম সবজি বাজারে এলেও তরকারি বাজারে ও যে যার মত ক্রেতা জবাই করছেন। আলু ৬০ টাকা, নতুন আলু ১২০ টাকা, সীম ৫০ থেকে ৭০, বরবটি ৬৫ -৭০,বেগুন ৬০, মুলা ৪০, লতি ৫০, কাঁচামরিচ ১২০ থেকে ১৫০, টমেটো ১২০, বাঁধাকপি ৫০, ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা ধরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।

নিয়ন্ত্রণহীন বাজার নিয়ন্ত্রণে সাধারণ মানুষের অভিযোগের ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার জানিয়েছেন মফস্বল বাজার গুলোতে অভিযানের ব্যবস্থা শীঘ্রই করা হবে। এব্যাপারে এসিল্যান্ডকে নির্দেশনা দেওয়া আছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন