editor
প্রকাশিত: 6:40 PM, November 22, 2023
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি কন্ট্রোল সেল-আইকিউএসি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাস্থ ইউনিভার্সিটির হল এ সেমিনার সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
আরটিএম এইচআরডিসির পরিচালক ও আরটিএম ইউনিভার্সিটির বাংলাদেশ ইন্সটিটিউট অব ইনক্লুসিভ এডুকেশনের পরিচালক অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী’র সভাপতিত্বে সেমিনারে আইকিউএসি’র উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব। তিনি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আইকিএসির ধারণা, কার্যকারিতা, কর্মপ্রবাহ ও প্রয়োজনীয়তা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেন।
সেমিনারে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু ছায়ীদ আব্দুল্লাহ, প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল আলম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, সিএসই ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আনসারী, ফ্যাসন ডিজাইন ডিপার্টমেন্টের প্রধান শান্তা ইয়াসমিন ও সহকারী রেজিস্ট্রার রিফাতুল হোসেন রিপন। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংলিশ প্রোগ্রামের হেড সহকারী অধ্যাপক নুসরাত রিকজা’র সঞ্চালনায় সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক মোঃ আব্দুল্লাহ রাজীব।
প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ ইউনিভার্সিটি পর্যায়ে মানসম্মত শিক্ষা পরিবেশ বজায় রাখতে ইন্সটিটিউশনাল কোয়ালিটি কন্ট্রোল সেল-আইকিউএসি’র ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বিশ্ব অর্থনীতির চলমান প্রেক্ষাপট ও আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মবান্ধব শিক্ষার চাহিদা বিশ্লেষণসহ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রেক্ষিত বর্ণনা করে বলেন,আমাদের এই ইউনিভার্সিটিতে আমরা শুরু থেকেই কোয়ালিটি কন্ট্রোলের দিকে নজর দিয়ে আসছি। এই ইউনিভার্সিটিতে আইকিউএসি’র সম্পৃক্ততার কারণে আমাদের কোয়ালিটি কন্ট্রোল আরও বেগবান হবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন