editor

প্রকাশিত: 10:30 PM, November 15, 2020

ধূলির শহর সুনামগঞ্জ

ধূলির শহর সুনামগঞ্জ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর এলাকা এখন ধূলির শহরে পরিণত হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা’র ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মানুষ এখন আতংকে। সরকার করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে ধর্মীয় প্রতিষ্ঠান, অফিস আদালতসহ সকল স্থানে। কিন্তু সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ভাঙা সড়কে গাড়ি চলাচলের সময় প্রতিনিয়ত ধূলাবালি উড়ে আচ্ছন্ন হয়ে থাকে। মাস্ক ব্যবহার করলেও এই ধূলাবালি নাকে মুখে প্রবেশ করে। ভাঙা সড়কের ধূলা নিয়ন্ত্রণ রাখতে পানি ছিটানোসহ সড়ক মেরামতের দাবি স্থানীয় বাসিন্দাদের।
মেরামতের নামে ফেলে রাখা ভাঙা সড়কে মাসের পর মাস উৎপাদন হচ্ছে ধূলা। কয়েক মাস আগে সড়কের মেঝেতে ছোট বড় গর্ত ভরাট করা হয়েছে ইটের টুকরো দিয়ে। দেয়া হয়েছে বালুও। রোলার মেশিন দিয়ে নামেমাত্র সড়কের কমপ্রেশন করে ফেলে রাখা হয়েছে। গাড়ি চলাচল এবং মানুষের পায়ে চাপে প্রতিদিন কমপ্রেশন হচ্ছে এই সড়ক। এই কারণে শুকনা মওসুমে ইটের টুকরা গাড়ির চাকায় ও পায়ের তলায় পিষ্ট হয়ে ডাস্টে পরিণত হয়েছে। গাড়ি চলাচলের সময় এই ডাস্ট বাতাসে উড়ে পথচারীদের নাকে মুখে ঢুকছে এবং দোকানপাট ও বাসা বাড়ির পরিবেশ বিনষ্ট হয়ে বায়ূ দুষণ হচ্ছে। সড়ক ভেঙে পাশে দিয়ে পাইপ লাইন টেনে নেওয়ায় আরও ধূলার সৃষ্টি হয়েছে। এছাড়াও শহরের আনাচে-কানাচে রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। এই কারণে পুরো শহর অপরিচ্ছন্ন রূপ ধারণ করেছে।
স্থানীয়রা জানান, এই ধূলোবালি নাকে মুখে ঢুকার কারণে করোনা’র ঝুঁকি বাড়ছে। হ্যাঁচি, কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বাড়ছে। এলার্জি জনিত রোগের আক্রমণ ক্রমাগত বাড়ছে। মেইন শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায়, পুরাতন বাসস্ট্যান্ড, জুবিলী স্কুল রোড, উকিলপাড়া, কাজির পয়েন্ট, নবীনগর, ষোলঘর, বিহারী পয়েন্ট, গার্লস স্কুল রোড, বাঁধনপাড়া, শান্তিবাগ রোড, ধোপাখালি, হাছননগর ইত্যাদি এলাকায় ভাঙা সড়কের ধুলাবালি উড়ে মানুষের নাকে ও মুখে প্রবেশ করছে এবং সড়কের পাশের দোকানপাট ও বাসা বাড়ির পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে।
শহরে আসা গৌরারং ইউনিয়নের আ.লীগ নেতা শাহনুর হোসেন জানান, শহরের ভাঙা সড়কের ধূলাবালি নাকে মুখে ঢুকে সাথে সাথে হ্যাঁচি, সর্দি দেখা দেয়। এই ধুলার জন্য শহরের কোনো কোনো স্থানে যেতে ইচ্ছে হয় না। আমাদের গ্রাম এলাকায় ভাঙা সড়কে এমন ধূলাবালি উড়ে জমিতে পড়ে। শহরে পড়ে দোকানপাট ও বাসা বাড়িতে। শহরে মানুষের সমাগম বেশি। পথচারীদের নাকে মুখে এই ধূলা ঢুকে। পানি ছিটানো ছাড়া ধূলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।
হাছননগর এলাকার আমির হোসেন জানান, শহরের সড়কে ধূলার জন্য চলাফেরা করা যায় না। ভাঙা সড়ক মেরামতের নামে ফেলে রাখা হয়েছে। ইটের গুঁড়া দিয়ে গর্ত ভরাট করায় আরও বেশি পরিমাণে ধূলার জন্ম হয়েছে। প্রতিদিন একাধিকবার পানি ছিটালে হয়তো ধূলা নিয়ন্ত্রণে আসতো। তবে দ্রুত সড়কের মেরামত প্রয়োজন।
পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, সারা শহর জুড়ে ধূলা উড়ছে এটা ঠিক। সড়কের ধূলায় আমার নিজেরও সর্দি হয়েছে। কয়েকদিনের মধ্যে ট্রাফিক পয়েন্ট থেকে ধোপাখালি পর্যন্ত সড়কের মেরামত কাজ শুরু হবে। বেশিরভাগ ধূলার জন্ম হয়েছে সড়কের পাশে যে পাইপ লাইন টেনে নেওয়া হয়েছে। ধূলা নিয়ন্ত্রণ ও সড়ক মেরামতের সমাধান অচিরেই হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে