editor
প্রকাশিত: 11:16 AM, November 23, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী আবারও সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে দৃঢ়কণ্ঠে ঘোষণা করা হয় সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই, ভবিষ্যতেও থাকবে না।
বক্তারা আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, গারো, সাঁওতাল সকলে মিলে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল।‘ ৭২ সালের সংবিধানে জাতীয় মূলনীতির অন্যতম ছিল ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ।কিন্তু পঁচাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বারবার আঘাত এসেছে,কিন্তু প্রতিবারই সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছে। আবারো নির্বাচনকে সামনে হিংস্র শকুনের দল বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হানতে চায়।জাতির পিতার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন শ্রেণি পেশার বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ ও বক্তব্য প্রদান করেন।
সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা: মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মানিকগন্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সাধারন সম্পাদক শ্রী শ্যামল দত্ত, পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলি, ভিক্ষু সুনন্দপ্রিয়, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনেনর প্রচার সম্পাদক অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবু, গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন, ব্যারিস্টার ড. ফারজানা মাহমুদ, ঢাকা মহানগর দলিন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী সজল কুন্ডু, সিনিয়র সাংবাদিক শ্রী দিপক আচার্য, সিনিয়র সাংবাদিক ও লেখক জনাব সালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর অধ্যাপক মাহবুবুর রহমান লিটু, শ্লোগান ৭১ এর সভাপতি নয়ন আহমেদ, সাধারণ সম্পাদক, আশিকুর রহমান অমি, জাগো বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শ্রী রবিন মন্ডল প্রমুখ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন