editor
প্রকাশিত: 3:10 PM, November 23, 2023
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এবং ওয়েল্টহাঙ্গরহিলফে এর যৌথ উদ্যোগে “সরকারি আইন ও প্রবিধান অনুযায়ী নিরাপদ খাদ্যের মান নিশ্চিত, প্রাপ্যতা ও ভোক্তা অধিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিলেট জেলা কমিটির সভাপতি জামিল চৌধুরী।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহম্মদ একরামুল্লাহ এর পরিচালনায় শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এফআইভিডিবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাশ।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ভোক্তা-অধিকার প্রতিষ্ঠায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ভূমিকা পাঠ করে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম, নিরাপদ খাদ্য প্রাপ্তি ও বিডিএস মান বিষয়ে বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. লুৎফর রহমান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও বিধি-বিধানের আলোকে নিরাপদ খাদ্য প্রাপ্তি বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন। ধন্যবাদ বক্তব্য রাখেন এফআইভিডিবির সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী।
সেমিনারে নিরাপদ খাদ্য উদ্যোক্তা, খাদ্য প্রস্তুতকারী কোম্পনীর প্রতিনিধিবৃন্দ ও নিরাপদ খাদ্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন