editor
প্রকাশিত: 5:48 PM, November 23, 2023
রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান ও হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি বলেছেন, আজকের তরুণরাই একটি মানবিক পৃথিবী গড়ে তোলবে। নিজেরা মানবিক হবে ও মানুষের বিপদে পাশে দাঁড়াবে। একটি বৈষম্যহীন সুন্দর পৃথিবী বিনির্মাণে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে স্কলার্সহোম মেজরটিলা কলেজে রেড ক্রিসেন্ট সোসাইটির ৫৩ সদস্য বিশিষ্ট ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জনাব মীর হোসাইন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান, প্রফেসর ড. কবির এইচ চৌধুরী এবং হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টিম লিডার মাহিন আহমেদ ও মোহসিনা।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের মধ্য থেকে রেড ক্রিসেন্টের নতুন এই কমিটির হাত ধরেই মানবিকতা ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে।
অনুষ্ঠানের কার্যক্রম ও আয়োজন করেন অর্থনীতি বিভাগের প্রভাষক ও ইউনিট লীডার আমিনুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন