editor
প্রকাশিত: 6:07 PM, November 23, 2023
স্কটল্যান্ডের পার্লামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমবিই’র নেতৃত্বে ছয় সদস্যের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) সিলেট সিটি কর্পোরোশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কনফারেন্স রুমে এ সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়।
সৌজন্য সাক্ষাতকালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকে স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সু-সম্পর্ক রয়েছে। সেখানে সিলেটের অনেক নাগরিকরা ব্যবসা-বাণিজ্য সহ সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। শুধু স্কটল্যান্ড নয় পুরো গ্রেট বিট্রেনে সিলেটের নাগরিকদের পদচারণা রয়েছে। সেসব জায়গা থেকে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে তাঁরা দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করছেন।
মেয়র স্কটল্যান্ডের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি)’র সদস্যের সিলেট সিটি কর্পেরেশনে সৌজন্য সাক্ষাতে আসার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ফয়সল চৌধুরী বলেন, বাংলাদেশী শ্রমিকদের ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছে। তিনি ইংরেজি ভাষায় দক্ষ হয়ে শ্রমিকদের সেদেশে যাওয়ার জন্য অনুরোধ জানান। সিলেট সিটি কর্পোরেশনের সাথেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
স্কটিশ এমপিরা গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
তারা উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশীরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে সেখানে বাংলাদেশী বংশোদ্ভূত প্রায় ২০০ জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন,সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সিইও ফাহিমা ইয়াসমিন, প্রতিনিধি দলের স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের লিডার এবং স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফর কালচার, ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড ইউরোপ ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো কেবিনেট সেক্রেটারি ফর লোকাল গর্ভমেন্ট, হাউজিং এন্ড সোস্যাল জাস্টিস মাইলস ব্রিগস, স্কটিশ এমপি ইভিলিন টুইড, অভিবাসন ও ইমিগ্রেশন এক্সপার্ট ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার মোঃ লুৎফুর রহমান, স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের এডভাইজার এবং চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ, অফিসিয়াল সেক্রেটারিয়েট জুনেদ হোসেইন চৌধুরী।
এর আগে মেয়র স্কডল্যান্ড প্রতিনিধি দলকে সিলেট সিটি কর্পোরেশনে ফুল দিয়ে স্বাগত জানান। পরে ঐতিহ্যবাহী নকশীকাথা উপহার প্রদান করেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন