editor
প্রকাশিত: 9:03 PM, November 24, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চিতে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত ২য় হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিগত ৪ঠা নভেম্বর ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ২৪ নভেম্বর শুক্রবার প্রকাশ করেছে ট্রাস্টের বাংলাদেশ কমিটির মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটি।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া ও ট্রাস্টের যুগ্মসচিব মিডিয়া ব্যাক্তিত্ব শাহ সিদ্দিকুর রহমান চিশতি এই ফলাফল ঘোষণা করেন।
বৃটেনের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব সেলিম আহমেদ এর অর্থায়নে ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় আয়োজিত হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর ১ম, ২য়, ৩য় ও সাধারণ গ্রেডে মোট ১৮টি মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে।
এবারের ২০২৩ ইং বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ম স্থান অর্জন করেছে হুসেন আহমদ, স্কুল রোল নং-২। ২য় স্থান হয়েছে দেবরাজ কান্ত অর্ঘ্য স্কুল রোল নং -১। ৩য় স্থান পেয়েছে মোঃ আবু তালহা, রোল নং ২। সাধারণ গ্রেডে আরো ১৫ জন বৃত্তি পেয়েছে, তাঁরা হলেন: আমিনা বেগম, স্কুল রোল নং -৩, তানহা ইালাম তাছলিমা রোল নং ৪, রাইসা আক্তার মুক্তা রোল নং ১, তায়্যিবা রহমান মুন্নি রোল নং ১, রুমানা আক্তার নোহা রোল নং ১, রাইসা বিনতে দুলাল রোল নং ২, সাদিয়া জান্নাত মীম, রোল নং ১, আনিসা সিদ্দিকা নিশাত রোল নং ২, জুবায়েল আহমদ রোল নং ১, ফাবিহা বেগম ফাতেহা রোল নং ১, মোছাঃ রুবি বেগম রোল নং ১, তাসফিয়া জাহান রোল নং ১, ফুয়াদ হাসান ওলিদ রোল নং ১, তাওহিদা বেগম রোল নং ৩২ ও মাহবুবা বেগম রোল নং ১।
বিজয়ী ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে প্রত্যেক ছাত্র-ছাত্রী, স্কুল শিক্ষক ও অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন