editor
প্রকাশিত: 12:07 PM, November 25, 2023
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক এই নগরীকে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে ‘গ্রিন-ক্লিন-স্মার্ট সিলেট’ শ্লোগান বাস্তবায়নে কাজ শুরু করেছি। এটি আমার অন্যতম প্রধান একটা নির্বাচনী প্রতিশ্রুতও। ইনশাল্লাহ নগরবাসীর সহযোগীতায় একে একে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
তিনি আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১১টায় নগরীর রিকাবিবাজার পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরুর সময় এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্যবৃন্দ ও সিসিক’র কাউন্সিলরবৃন্দ।
মেয়র বলেন, নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিসিক’র কর্মীরা কাজ করছে। যাতে তারা আরও ভালোভাবে কাজ করতে পারে সে ব্যাপারে আমরা তাদের সচেতন করছি। তাদের কাছ থেকে আগামীতে আরও ভালো ফল পাওয়া যাবে। আর আমি নিজেই বিষয়টি তদারকি করছি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তবে শুধু তাদের উপর নির্ভর করলে হবেনা। এ ব্যাপারে নগরবাসীকেও মূল্যবান অবদান রাখতে হবে। আমরা যাতে নিজের চারপাশটা পরিচ্ছন্ন রাখতে পারি, সে ব্যাপারে আমাদের প্রত্যেক কে আরও সচেতন হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, স্কটিশ পার্লামেন্টের সদস্য স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের লিডার এবং স্কটল্যান্ডের শ্যাডো মিনিস্টার ফর কালচার, ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এন্ড ইউরোপ ফয়সল চৌধুরী এমবিই, শ্যাডো কেবিনেট সেক্রেটারি ফর লোকাল গর্ভমেন্ট, হাউজিং এন্ড সোস্যাল জাস্টিস মাইলস ব্রিগস, স্কটিশ এমপি ইভিলিন টুইড, অভিবাসন ও ইমিগ্রেশন এক্সপার্ট ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার মোঃ লুৎফুর রহমান, স্কটিশ ক্রস-পার্টি গ্রুপের এডভাইজার এবং চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ, অফিসিয়াল সেক্রেটারিয়েট জুনেদ হোসেইন চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, তৌফকুল হাদি,বিক্রম কর সম্রাট,একে লায়েক, তোফায়েল আহমদ শেপুল, রেজয়ান আগমদ, সায়াত আব্তুল্লাহ, মখলিছুর রহমান কামরান, আব্দির রকিব বাবলু, আব্তু মুহিত জাবেদ, এবিএম জিল্ল্ণুর রহমান উজ্জল, তাকবিরুল ইসলাম পিন্টু, রায়হান হোসেন, মে. মাজহারুল ইসলাম শাকিল, নাজমুল ইস্ররাম, রুহেল আহমদ।
মহিলা কাউন্সিলরদের, নারগিস সুলতানা, হাজেরা বেগম, ফাতেমা বেগম।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন