editor
প্রকাশিত: 12:26 PM, November 25, 2023
সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মখলিছুর রহমান কামরান বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডটি একটি মডেল ও নান্দনিক ওয়ার্ড। ওয়ার্ডে মানুষের ভালোবাসা অর্জন করে আমি ৫ম বারের মতো ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এই ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং অসাপ্ত কাজ সম্পন্ন করতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সিলেট নগরী ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি। তিনি ওয়ার্ডের উন্নয়ন অগ্রগতিকে সামনে নিয়ে যেতে ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি শুক্রবার (২৪ নভেম্বর) সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশন বাগবাড়ি সিলেটের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মোঃ মজনুর রহমানের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুহিতুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুল আজীস জামে মসজিদের সভাপতি মো. জামাল মিয়া তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিটি হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী মো. সাইফুল আলম চৌধুরী, মোঃ তৌহিদুর রহমান, মোঃ আব্দুস সালাম, মো. আবু সাঈদ, মো. সাদির হোসেন, সাফায়াত হোসেন আহমদ, মো. জামাল মিয়া তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বায়তুল আজীস জামে মসজিদের মোয়াজ্জিন মো. সালমান আহমদ।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন