editor

প্রকাশিত: 12:39 PM, November 25, 2023

টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধারে আরেক দফা বাধা

টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধারে আরেক দফা বাধা

ভারতে বিধ্বস্ত টানেলের ভিতর আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধার প্রক্রিয়া আরও একবার থেমে গেছে। ওই শ্রমিকদের উদ্ধারে কয়েকদিন ধরে জোর প্রচেষ্টা চলছে। এরই মধ্যে তাদের সঙ্গে পাইপের মাধ্যমে এন্ডোস্কপিক ক্যামেরা পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে। তারা সবাই জীবিত আছেন। প্রথম দিকে গত সপ্তাহে ড্রিল করার সময় বিকট শব্দ হয়। তখন একবার উদ্ধারকাজ স্থগিত করা হয়। পরে নতুনভাবে অন্যদিক দিয়ে ড্রিল করার কাজ শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকর্মীরা আরও একদফা বাধার সম্মুখীন হন। এবার তাদের ড্রিলের সামনে ভারি কোনো ধাতব পদার্থের অবস্থান বুঝতে পেরেছেন। ফলে আপাতত স্থগিত করা হয়েছে উদ্ধারকাজ।

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগে সংবাদ সম্মেলনে সিনিয়র কর্মকর্তারা ঘোষণা করেন যে, আর মাত্র ১০ থেকে ১২ মিটার ড্রিল করলেই তারা শ্রমিকদের কাছে পৌঁছে যেতে পারবেন। তখন ৫ মিটারের মধ্যে বড় কোনো ধাতব পদার্থের বাধা নেই বলে তারা মন্তব্য করেন। কিন্তু সন্ধ্যার দিকে তাদের পূর্বাভাস আর ঠিক থাকেনি। এমন অবস্থায় আরও একটি ড্রিল মেশিন সেখানে নেয়া হয় শনিবার সকালে। তা দিয়ে টানেলের শীর্ষদিক থেকে গর্ত খুঁড়ে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হবে। এ জন্য ড্রিল মেশিনের করা গর্ত দিয়ে পাইপ নামাতে ৬ মিটারের স্টিল পাইপকে জোড়া দেয়া হয়েছে এবং তা সংকীর্ণ পথে পাঠানোর চেষ্টা হয়েছে। যখনই এই স্টিলের পাইপ ঠিকমতো স্থাপন করা যাবে, তখন চাকাযুক্ত স্ট্রেচারে করে শ্রমিকদেরকে টানেলের ভিতর দিয়ে উদ্ধার করা হবে।

শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করার আগে ৮০০ মিলিমিটার চওড়া স্টিলের পাইপের ৪৫.৮ মিটার ড্রিল করা পথে নামানো হয়। টানেলের ধসে পড়া অংশ প্রায় ৬০ মিটার দূরে বলে অনুমান করা হচ্ছে। সেখানে আটকে থাকা ৪১ শ্রমিককে বাইরের দুনিয়ার সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে ৬ ইঞ্চি চওড়া একটি টিউবের সাহায্যে। তার ভিতর দিয়েই তাদের খাবার, জীবন রক্ষাকারী অন্যান্য আবশ্যকীয় জিনিসপত্র পৌঁছে দেয়া হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইকে গারওয়াল রেঞ্জ ইন্সপেক্টর জেনারেল কেএস নাগনিয়াল নিশ্চিত করেছেন যে, দ্রুততার সঙ্গে এসব শ্রমিককে উদ্ধারের ব্যবস্থা নেয়া হয়েছে। তাদেরকে উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে ‘গ্রিন করিডোরে’র মাধ্যমে জরুরি চিকিৎসা দেয়া হবে।

এরই মধ্যে ওই স্থানে ড্রিল অভিযানের একটি মহড়া করেছে ন্যাশনাল ডিজঅ্যাস্টার রেসপন্স ফোর্স। এতে সংকীর্ণ একটি পথ দিয়ে একজন জওয়ানকে অভিযানে পাঠানো হয়েছে রশির সঙ্গে চাকাযুক্ত স্ট্রেচারে। তিনি বলেছেন, এর ভিতর নড়াচড়ার পর্যাপ্ত জায়গা আছে এবং শ্বাসপ্রশ্বাসে কোনো সমস্যা হয় না।

ওদিকে টানেলটির প্রবেশমুখে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুলেন্স। শ্রমিকদের উদ্ধার করার সঙ্গে সঙ্গে এগুলো দ্রুততার সঙ্গে নিয়ে যাবে চিনিয়ালিসাউর কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি বেডে অক্সিজেন ও প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন