editor

প্রকাশিত: 12:54 PM, November 25, 2023

১৮১ আসনে প্রার্থী ঘোষণা জাসদের

১৮১ আসনে প্রার্থী ঘোষণা জাসদের

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ দেশের ৩০০ আসনের বিপরীতে ১৮১ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো. আনোয়ারুল হক প্রমুখ। তালিকাটি পাঠ করেন দপ্ত সম্পাদক সাজ্জাদ হোসেন।

এর আগে জাসদ জানিয়েছে, বিগত তিনটি নির্বাচনের ধারাবাহিকতায় আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে। ফলে ১৮১টি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও আসন সমঝোতার পরে এর বড় একটি অংশ কমে যেতে পারে। তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরও কিছু আসনের বিপরীতে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে বলেও জানিয়েছে দলটি।

জানা যায়, একাদশ জাতীয় সংসদে জাসদ ৮টি আসনে নির্বাচন করেছিল। এর মধ্যে তিনটি আসনে নৌকা প্রতীক ও ৫টি আসনে নিজেদের দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনি দৌড়ে ছিল। দলটি নৌকা প্রতীকে অংশগ্রহণকারী ৩টির মধ্যে ২টিতে বিজয়ী হয়েছিল।

ঘোষিত ১৮১ আসনের প্রার্থীরা হলেন—

রংপুর :: রংপুর-২: কুমারেশ রায়, রংপুর-৩: সাহীদুল ইসলাম, গাইবান্ধা-১: মো. গোলাম আহসান হাবিব মাসুদ, গাইবান্ধা-২: গোলাম মারুফ মনা, গাইবান্ধা-৩: এস এম খাদেমুল ইসলাম খুদী, গাইবান্ধা-৫: ডা. একরাম হোসেন। নীলফামারী-১: মো. খায়রুল আলম (আনাম), নীলফামারী-২: জাবির হোসেন প্রামাণিক, নীলফামারী-৩: অধ্যাপক আজিজুল ইসলাম, নীলফামারী-৪: মো. আজিজুল হক, ঠাকুরগাঁও-১: মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২: অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল, ঠাকুরগাঁও-৩: মো. সোলায়মান ঢালী, পঞ্চগড়-১: মো. ফারুক আহম্মদ, পঞ্চগড়-২: অ্যাডভোকেট তরিকুল ইসলাম, লালমনিরহাট-১: ডা. হাবিব মো. ফারুক, দিনাজপুর-২: অ্যাডভোকেট ইমামুল ইসলাম, দিনাজপুর-৩: শহীদুল ইসলাম শহীদুল্লাহ, দিনাজপুর-৪: অ্যাডভোকেট লিয়াকত আলী, দিনাজপুর-৫: অধ্যাপক আতাউর রহমান, দিনাজপুর-৬: শাহ আলম বিশ্বাস, কুড়িগ্রাম-২: নুরুল ইসলাম বখশী ঠান্ডা, কুড়িগ্রাম-৪: মো. গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ।

রাজশাহী :: রাজশাহী-১: প্রদীপ মৃধা, রাজশাহী-২: আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬: জুলফিকার মান্নান জামী, নাটোর-১: মো. মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-১: অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২: মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩: আব্দুল হামিদ রুনু, বগুড়া-১: অ্যাডভোকেট হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩: আব্দুল মালেক সরকার/মো. ফেরদৌস স্বাধীন (ফিরোজ), বগুড়া-৪: একেএম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫: রাসেল মাহমুদ, বগুড়া-৬: অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭: মো. আব্দুর রাজ্জাক, জয়পুরহাট-১: আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২: আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, নাটোর-৪: অ্যাডভোকেট বিপ্লব কুমার রাম, নওগাঁ-১: অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২: আব্দুল হাই, নওগাঁ-৩: মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪: অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন, নওগাঁ-৫: এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল, সিরাজগঞ্জ-১: আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ-২: আবু বকর ভূঁইয়া, সিরাজগঞ্জ-৪: মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৫: আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-৬: মোজাম্মেল হক, পাবনা-১: শেখ আনিসুজ্জামান, পাবনা-২: পারভীন খাতুন/শেখ আনিসুজ্জামান, পাবনা-৩: আবুল বাশার শেখ, পাবনা-৪: মো. আব্দুল খালেক, পাবনা-৫: আফজাল হোসেন রাজা।

খুলনা :: খুলনা-২: খালিদ হোসেন, খুলনা-৩: শেখ গোলাম মর্তুজা, খুলনা-৫: সুজিত মল্লিক, সাতক্ষীরা-১: শেখ মো. ওবায়েদুস সুলতান বাবলু, সাতক্ষীরা-৪: অধ্যক্ষ আশেক-ই-এলাহী। মেহেরপুর-১: মো. মাহাবুবুর রহমান (মাহবুব চান্দু), মেহেরপুর-২: ওমর আলী, যশোর-৩: অ্যাডভোকেট রবিউল আলম, কুষ্টিয়া-১: শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-২: হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩: গোলাম মোহসীন, কুষ্টিয়া-৪: রোকনুজ্জামান রোকন, নড়াইল-১: সাইফুজ্জামান বাদশা, চুয়াডাঙ্গা-১: সবেদ আলী, চুয়াডাঙ্গা-২: জুলফিকার হায়দার/অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন, ঝিনাইদহ-১: শরাফত ইসলাম, ঝিনাইদহ-২: চন্দন চক্রবর্তী, ঝিনাইদহ-৩: শামীম আকতার বাবু, বাগেরহাট-৩: শেখ নুরুজ্জামান মাসুম, মাগুরা-১: জাহিদুল আলম, মাগুরা-২: জাহিদুল আলম।

বরিশাল :: বরিশাল-২: সাজ্জাদ হোসেন, বরিশাল-৩: কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪: অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বরিশাল-৫: কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬: মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১: সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২: সিদ্ধার্থ মণ্ডল, পিরোজপুর-৩: রণজিৎ কুমার হাওলাদার, বরগুনা-১: আবু জাফর সূর্য, পটুয়াখালী-১: কে এম আনোয়ারুজ্জামান মিয়া চুন্নু,পটুয়াখালী-৪: বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১: সিদ্দিকুর রহমান।

ঢাকা :: টাঙ্গাইল-৪: ড. এস এম আবু মোস্তফা, টাঙ্গাইল-৬: সৈয়দ নাভেদ হোসেন, টাঙ্গাইল-৭: মো. মঞ্জুর রহমান মজনু, টাঙ্গাইল-৮: মো. রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-১: শারফুদ্দিন সোহেল, কিশোরগঞ্জ-৩: মো. শওকত আলী, কিশোরগঞ্জ-৫: নন্দন শেঠ, কিশোরগঞ্জ-৬: রফিকুল ইসলাম রাজা, মানিকগঞ্জ-১: আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২: মো. রফিকুল ইসলাম সিদ্দিকী, মানিকগঞ্জ-৩: সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, মুন্সীগঞ্জ-১: অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, ঢাকা-৫: মো. শহিদুল ইসলাম, ঢাকা-৭: হাজী ইদ্রিস ব্যাপারি, ঢাকা-৯: অ্যাডভোকেট নিলাঞ্জনা রিফাত সুরভী, ঢাকা-১০: শওকত রায়হান, ঢাকা-১৩: অ্যাডভোকেট আলী আশরাফ খান, ঢাকা-১৪: অ্যাডভোকেট আবু মো. হানিফ, ঢাকা-১৫: মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা-১৬: মো. নুরুন্নবী, গাজীপুর-১: অ্যাডভোকেট আব্দুর রফিক, গাজীপুর-২: একরামুল হক খান সোহেল, গাজীপুর-৩: জহিরুল হক মণ্ডল বাচ্চু, গাজীপুর-৫: মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), নরসিংদী-২: জায়েদুল কবীর, নরসিংদী-৪: মো. হুমায়ূন কবির সর্দার, নারায়ণগঞ্জ-৫: মো. শাহজাহান, রাজবাড়ী-২: আব্দুল মতিন মিয়া, ফরিদপুর-১: হারুন অর রশীদ রতন, ফরিদপুর-৪: নাজমুল কবির মনির, গোপালগঞ্জ-১: মো. ফায়েকুজ্জামান, গোপালগঞ্জ-২: শেখ মাসুদুর রহমান, মাদারীপুর-২: সালাহউদ্দিন খান, শরীয়তপুর-১: স ম আব্দুল মালেক, শরীয়তপুর-২: মো. ফিরোজ মিয়া (ফিরোজ শাহী)।

ময়মনসিংহ :: জামালপুর-৪: গোলাম মোস্তফা জিন্নাহ, জামালপুর-৫: অধ্যাপক খন্দকার মো. ইতিমুদ্দৌলা, শেরপুর-১: মনিরুল ইসলাম লিটন, শেরপুর-২: লাল মো. শাহজাহান কিবরিয়া, শেরপুর-৩, মিজানুর রহমান মিজান, ময়মনসিংহ-১: আমিনুল ইসলাম আমিন, ময়মনসিংহ-২, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৩: আব্দুল আজিজ, ময়মনসিংহ-৪: অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৬: সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭: রতন সরকার, ময়মনসিংহ-৯: অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১: অ্যাডভোকেট সাদিক হোসেন, নেত্রকোনা-২: মোখলেছুর রহমান মুক্তাদির।

সিলেট :: সিলেট-১: শামীম আখতার, সিলেট-২: লোকমান আহমেদ, সিলেট-৩: আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪: মো. নাজমুল ইসলাম, সিলেট-৫: লোকমান আহমেদ, সিলেট-৬: লোকমান আহমেদ, সুনামগঞ্জ-১: একেএম অহিদুল ইসলাম কবির, সুনামগঞ্জ-২: মো. আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৩: মো. নাজমুল হক, সুনামগঞ্জ-৪: আবু তাহের মো. রুহুল আমিন (তুহীন), সুনামগঞ্জ-৫: আলাউদ্দিন আহমেদ মুক্তা, মৌলভীবাজার-১, এএম মোনায়েম মনু, মৌলভীবাজার-২: অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩: আব্দুল মোসাব্বির, মৌলভীবাজার-৪: হাজী এলেমান কবির, হবিগঞ্জ-১: মো. আব্দুল মান্নান, হবিগঞ্জ-২: আবু হেনা মোস্তফা কামাল, হবিগঞ্জ-৩: অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী, হবিগঞ্জ-৪: জিয়াউল হাসান তরফদার মাহিন।

চট্টগ্রাম :: চট্টগ্রাম-৩: নুরুল আখতার, চট্টগ্রাম-৮: শ্যামল বিশ্বাস, চট্টগ্রাম-১১: জসিম উদ্দিন বাবুল, চট্টগ্রাম-১৬: কামাল মোস্তফা চৌধুরী, চাঁদপুর-১: মো. সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২: মো. হাছান আলী সিকদার/শহীদ আলমগীর, চাঁদপুর-৩: মুহাম্মদ মাসুদ হাছান, চাঁদপুর-৫: মনির হোসেন মজুমদার, ফেনী-১: শিরীন আখতার, নোয়াখালী-১: মো. হারুন অর রশীদ সুমন, নোয়াখালী-২: নইমুল আহসান জুয়েল, নোয়াখালী-৪: এস এম রহিম উল্যাহ, নোয়াখালী-৫: মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, নোয়াখালী-৬: ইশরাজুর রহমান শামীম, লক্ষ্মীপুর-২: আমির হোসেন মোল্লা, লক্ষ্মীপুর-৩: অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, লক্ষ্মীপুর-৪: মোশারেফ হোসেন, কক্সবাজার-১: মো. নাজিম উদ্দিন এবং কক্সবাজার-৩: নাইমুল হক চৌধুরী টুটুল। ব্রাহ্মণবাড়িয়া-২: এসএম আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া-৩: মো. আব্দুর রহমান খান (ওমর), ব্রাহ্মণবাড়িয়া-৫: অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, কুমিল্লা-১: ধীমন বড়ুয়া, কুমিল্লা-৫: ফরিদ উদ্দিন আহমেদ, কুমিল্লা-৬: মনিরুল ইসলাম।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে