editor
প্রকাশিত: 2:56 PM, November 25, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বিশ্বকাপ জয়ের পর মিচেল মার্শের উদযাপনের একটি ছবি নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশ্বকাপের ট্রফির ওপরে পা দিয়ে বসে আছেন এই ছবির জন্য এবার শেষ পর্যন্ত এফআইআর দায়ের করেছেন ভারতের এক নাগরিক।
এর আগে এমন ছবির জন্য তাঁর সমালোচনা করেছেন ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি সহ অনেকেই। বিশ্বকাপের ট্রফির ওপরে পা দিয়ে বসে আছেন মার্শ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় “ভাইরাল” হয়ে গেছে।
এরপর থেকেই অনেকেই মন্তব্য করে বলেছেন, এভাবে ছবি তুলে মার্শ বিশ্বকাপের ট্রফি আর খেলাটিকে অসম্মান করেছেন। পন্ডিত কেশব নামের এক ব্যক্তির ও দাবি এমন। ভারতের উত্তরপ্রদেশের এই ব্যক্তির দাবি, মার্শের এই দাবি অনেক ভারতীয় সমর্থকের অনুভূতিতে আঘাত করেছে। তিনি এফআইআরের একটি কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও পাঠিয়ে দেন। দাবি করেছেন, ভারতে মার্শের খেলায় যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
মার্শের সমালোচনা করে মোহাম্মদ শামি বলেছেন, ” আমি কষ্ট পেয়েছি। যে শিরোপার জন্য বিশ্বের সব দল লড়াই করে, যে ট্রপি আপনি মাথার ওপরে তুলে ধরেন, সেই ট্রপির ওপর পা রাখা আপনাকে আনন্দ দিতে পারে না।” ভারতের অভিনেত্রী উর্বশী রাউতেলাও ইনস্টাগ্রামে মার্শের গভীর সমালোচনা করেছেন। ট্রপিতে চুমু খাওয়া একটি ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ভাই বিশ্বকাপ ট্রফির প্রতি কিছুটা সম্মান দেখাও।” এব্যাপারে এখনো মার্শের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্বকাপ জিতে তিনি অস্ট্রেলিয়ায় ফিরেছেন। ছুটি নিয়েছেন ভারত-অস্ট্রেলিয়া টি- টোয়েন্টি সিরিজ থেকে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন