editor
প্রকাশিত: 5:33 PM, November 25, 2023
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জ্বলে পুড়ে যাচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না, তাই দেশকে পিছিয়ে নিতে হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। দেশের জনগণ বিএনপি-জামায়তের হরতাল-অবরোধ পত্যাখ্যান করেছে। কারণ দেশের মানুষ চায় শান্তি। আগামী নির্বাচনে বিএনপি-জামায়ত অংশগ্রহণ না করে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো সরকার গঠন করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট এর প্রচার ও প্রচারনা কমিটির উদ্যোগে আইডি কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. জহির উদ্দিন মবু এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক ও প্রচার ও প্রচারণা কমিটির সদস্য সচিব আনোয়ার উদ্দিন আহমদ রুনুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সিলেট জেলার সভাপতি অধ্যাপক মো. নজমুল হোসেন, সিলেট মহানগরের সভাপতি জেসমিন নাহার, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মো. আবুল কাসেম, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মামুনুর রশীদ, জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য মো. মশিউর রহমান, নরসিংদী জেলার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান দোলন, সিলেট জেলা সিনিয়র সভাপতি কাজল আহমদ চৌধুরী, সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি মুক্তা পারভীন, সহ সভাপতি আবু বক্কর পারভেজ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য মামনুন ইসলাম সাকিব, মিরপুর থানা কমিটির মারুফ তমাল, সিলেট বিভাগের সহ সভাপতি মো. ফখর উদ্দিন, সিলেট মহানগরের সহ সভাপতি রুমা চৌধুরী, কবি পান্না জান্নাত, সিলেট জেলার সহ সভাপতি সাইদুর রহমান লিপন, নুর উদ্দিন আহমদ রাজু, সিলেট মহানগরে সহ সভাপতি শিপন আহমদ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সিলেট মহানগরের আইন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাজি হাকিম রাজা, সিলেট মহানগরের আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক বদরুম নাহার হক, সুরাইয়া জামান, সিলেট বিভাগের লুৎফা আহমদ লিলি, ফকির মাহমুদা, ফকির মাহমুদ, সালেহ আহমদ লিপন, ফরিদা ইয়াসমিন হেপি, সুরাইয়া জামান, ধীরেন্দ্র, মারুফ প্রমুখ।
এছাড়াও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিলেট বিভাগ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন