editor
প্রকাশিত: 6:22 PM, November 25, 2023
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন-২১৭৪ এর উদ্যোগে জামেয়া আশরাফিয়া ইসলামিয়া ইব্রাহীম খলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের বিশুদ্ধা পানি সরবরাহের লক্ষ্যে পানির ট্যাঙ্কি, ফিল্টার, বালতি ও মগ ইত্যাদি সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদ্রাসা ও এতিমখানায় এই পানিয় সাগ্রমী করা হয়।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মনির হোসেনে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ ও অর্থ সম্পাদক ইকবাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলওয়ের ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, জামেয়া আশরাফিয়া ইসলামিয়া ইব্রাহীম খলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফিজ মঈন উদ্দিন, ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নে সহ সভাপতি কাউছার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন, অফিস সহকারী রকিব হাসান প্রমুখ।
ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের মরহুমদের রূহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়সল আহমদ ফাহিম।
অনুষ্ঠানে বক্তরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায় ও জীবন মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবতার কল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন। এতিম শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও বিশুদ্ধ পানি খাবারের লক্ষ্যে পানির ট্যাঙ্কি, ফিল্টার, বালতি ও মগ ইত্যাদি সামগ্রী প্রদান একটি মহতী কাজ।
বক্তারা এতিমখানা ও মসজিদের উন্নয়নে সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সুদৃষ্টি কামনা করেছেন। বক্তারা এই শ্রমিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে এতিম শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন