editor
প্রকাশিত: 9:50 PM, November 25, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন কমিটি (২০২৩-২০২৫ সেশন) দুই বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান।
শনিবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় নবনির্বাচিত কমিটি’র নিকট দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ তিনি নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে প্রেসক্লাবের যাবতীয় কাগজপত্র হস্থান্তর করেন।
পরে নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের পরিচালনায় বিস্তারিত আলাপ-আলোচনা করে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নূরুল ইসলাম (দৈনিক সিলেটের ডাক), সহ-সভাপতি সেলিম আহমদ (দৈনিক দেশেরপত্র), সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান ( দৈনিক সিলেটের দিনকাল ও অনলাইন জৈন্তা এক্সপেস), সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে (দৈনিক সিলেট বাণী), অর্থ সম্পাদক মীর মো: শােয়েব আহমদ ( দৈনিক সবুজ সিলেট ও নিউ এ্যাজ), প্রচার প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মো: দুলাল হোসেন রাজু (দৈনিক প্রতিদিনের সংবাদ), নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক শাহেদ আহমদ (দৈনিক সমকাল), আবুল হোসেন মো: হানিফ (দৈনিক ইত্তেফাক), নাজমুল ইসলাম (দৈনিক কালবেলা ও একাত্তরের কথা )।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য শোয়েব উদ্দিন (দৈনিক শ্যামল সিলেট), সালমান শাহ ( চ্যানেল এস ও দৈনিক তৃতীয় মাত্রা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, দৈনিক আলেকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ-কে প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বলেন, জৈন্তাপুর প্রেসক্লাব হবে একটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার সার্বজনীন স্মারক প্রতিষ্ঠান। জৈন্তাপুর উপজেলার উন্নয়ন সহ যে কোন ঘটনার সঠিক তথ্য দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে তিনি জৈন্তাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান।
আমরা সকলে মিলে জৈন্তাপুরের সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশ, এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে কাজ করার আহবান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন