editor

প্রকাশিত: 12:04 PM, November 26, 2023

বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

বাংলাদেশ-ভারতের আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি :: দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’র সাবেক সভাপতি, নিটন-নিলয় গ্রুপের চেয়ারম্যান, ইন্ডিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেছেন, দেশের রাজস্ব আয় বৃদ্ধি’তে স্থলবন্দর গুলো বিশেষ ভূমিকা পালন করে আসছে।

দেশের স্থলবন্দর গুলোতে আমদানী-রপ্তানী ব্যবসা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আরও সুযোগ-সুবিধা দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে তামাবিল স্থলবন্দরে আরও অবকাঠামোগত উন্নয়ন কাজ করা প্রয়োজন। পাথর আমদানী কাজে ডাউকি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

গত ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপ আয়োজিত বাংলাদেশ-ভারতের আমদানী কারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাবিল চুনা পাথর পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমাদানী কারক গ্রুপের সাধারণ সম্পাদক সিলেট চেম্বার অব কর্মাস’র পরিচালক সরোয়ার হোসেন (সেদু)।

স্বাগত বক্তব্যে তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমাদানী কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী বলেন, ভারতীয় নাগরিকদের চাহিদা অনুযায়ী বাংলাদেশী পন্য ভারতে রপ্তানী বাড়াতে তিনি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি ভারত থেকে পাথর আমদানী কাজে ডাউকি স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, তামাবিল স্থলবন্দরের আরও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা প্রয়োজন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক পার্থ ঘোষ, কাস্টামস সুপার ফরমান আলী, ডাউকি স্থলবন্দরের ব্যবস্থাপক শ্রী চাক্কু সিংহ, এফবিসিসিআই’র সাবেক পরিচালক প্রফেসার ফেরদৌসী বেগম, মেঘালয় চেম্বার অব কমার্স’র সেক্রেটারী জেনারেল শ্রী ডলি খংলো, সিলেট চেম্বার অব কমার্স’র সাবেক পরিচালক এহতেশামুল হক, আইবিসিসিআই’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল ও ইসমাইল হোসেন ও শামীম আহমদ ।

অনুষ্ঠানে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স’র প্রতিনিধি বৃন্দ, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি টিম, ইন্ডিয়া ল্যান্ড পোর্ট, কাস্টমস কর্মকর্তা ও তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানী কারক গ্রুপের ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন