editor

প্রকাশিত: 1:01 PM, November 26, 2023

উচ্চশিক্ষায় হাঙ্গেরিতে বাংলাদেশিদের বৃত্তির সুযোগ

উচ্চশিক্ষায় হাঙ্গেরিতে বাংলাদেশিদের বৃত্তির সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ দিচ্ছে ইউরোপের দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত দেশ হাঙ্গেরি। দেশটির স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আওতায় থাকছে এ সুযোগ। আট শতাধিক বিষয়ে ৩০টি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বৃত্তির এ সুযোগ পাবেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ থাকবে। এ ছাড়াও মাসে আনুষঙ্গিক খরচের জন্য ১১০ ইউরো দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩,২৭০ টাকা। আবাসন খরচ হিসাবে দেওয়া হবে মাসিক প্রায় ১০০ ইউরো বা ১২,০৬৩ টাকা। বিশ্ববিদ্যালয় হোস্টেলে বসবাস করলে বাসন ভাতা না পেলেও হোস্টেল ভাড়া মওকুফ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বছরে ১৭০ ইউরো বা প্রায় ২০,৫০৮ টাকার মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা।

নিয়মকানুন ও শর্তাবলির মধ্যে রয়েছে স্নাতক প্রোগ্রামের জন্য এইচএসসি, স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য স্নাতক ও ডক্টরাল প্রোগ্রামের জন্য ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। ডক্টরাল প্রোগ্রামে আবেদনের জন্য আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের (হোস্ট ইউনিভার্সিটি) সুপারভাইজার তথা তত্ত্বাবধায়কের স্টেটমেন্ট অব অ্যাকসেপটেন্স যুক্ত করতে হবে আবেদনের সঙ্গে। মনোনয়নের যোগ্যতা হিসেবে ভাষাগত দক্ষতা বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সাথে একজন শিক্ষার্থী একাধিক প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এসব প্রোগ্রাম পরিচালিত হবে ইংরেজি ভাষায়।

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীরা স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম কর্তৃপক্ষ প্রদত্ত ঠিকানায় আবেদনের সুযোগ থাকবে। আবেদনের পাশাপাশি আবেদন কপি, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর জমা দিতে হবে। হার্ড কপি অবশ্যই মন্ত্রণালয়ের দুই নম্বর গেটের সংশ্লিষ্ট বক্সে জমা দিতে হবে, নইলে আবেদন বিবেচনা করা হবে না।

উল্লেখ্য, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আওতায় প্রোগ্রামের আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৪ সালের বিকেল ৪টা পর্যন্ত।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়